ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শাস্তি পেলেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সেরা খেলোয়াড়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশে সহায়তা করেছিলেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান। টানা দুই ম্যাচে ৯৫ রানের ইনিংস খেলে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। তবে এবার শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়লেন এই ডানহাতি ব্যাটার।

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইব্রাহিমের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার শাস্তি হিসেবে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

ঘটনাটি ঘটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে। ইনিংসের ৩৭তম ওভারে ৯৫ রানে আউট হওয়ার পর ড্রেসিংরুমের কাছে থাকা একটি সরঞ্জামে ব্যাট দিয়ে আঘাত করেন ইব্রাহিম। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য নজর এড়ায়নি ম্যাচ কর্মকর্তাদের।

এমন আচরণে আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন তিনি, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের সামগ্রী বা স্থাপনা ক্ষতিগ্রস্ত করার সঙ্গে সম্পর্কিত।

ম্যাচ শেষে ইব্রাহিম জাদরান ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাবরয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দারুণ পারফরম্যান্সে সিরিজে আলো ছড়ালেও শৃঙ্খলাভঙ্গের কারণে এই তরুণ ব্যাটারকে এখন গুনতে হচ্ছে জরিমানা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শাস্তি পেলেন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সেরা খেলোয়াড়

আপডেট সময় ০৪:২৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫