ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে: ছাত্রদল নেতা হামিম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীকে দাজ্জালের সঙ্গে তুলনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম বলেছেন, এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম দেখিয়ে জামায়াত দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শয়তান দেখলে আউযুবিল্লাহ আর জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে ছাত্রদলের জেন-জি কার্নিভালে তিনি এসব কথা বলেন।

শেখ তানভীর বারী হামিম আরও বলেন, ‌‘আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সঙ্গে কাউকে শরিক করা আমি পছন্দ করি না।পৃথিবীর কোনো বান্দা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তাহলে তোমরা আমার ইবাদত করো, অন্য কাউকে শরিক করো না। আপনার সবাই জানেন, পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এই দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভাব হবে, সে এক হাতে জান্নাত দেখাবে আরেক হাতে জাহান্নাম দেখাবে। কিন্তু সে যে এক হাতে জান্নাত দেখাবে সেটা হলো প্রকৃত জাহান্নাম।’

কয়েক হাজার তরুণদের নিয়ে জেন-জি কার্নিভালে ধানের শীষে ভোট চেয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান, শেখ নুর উদ্দিন আবির, তানভীর আল হাদী, জাহিন বিশ্বাস এশা প্রমুখ।

স্থানীয় ছাত্রদলের আয়োজনে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় জেন-জি কার্নিভাল

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে: ছাত্রদল নেতা হামিম

আপডেট সময় ০১:৪৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬