ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শতাব্দীর সব থেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় ‘মেলিসা’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ক্যারিবীয় অঞ্চলে শতাব্দীর ভয়াবহ তাণ্ডব চালানোর পর ঝড় ‘মেলিসা’ এখন দুর্বল হয়ে পড়েছে। শক্তিশালী এই ঝড়ে জ্যামাইকা, কিউবা ও হাইতিতে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিষয়ক সংস্থা অ্যাকুয়েদার।

মেলিসার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটারেরও বেশি ছিল, যা আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদার।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ঝড়বিষয়ক বিশেষজ্ঞ অ্যান-ক্লেয়ার ফন্টান বলেন, জ্যামাইকার জন্য এটি শতাব্দীর ঝড়। এতো শক্তিশালী আঘাত দেশটি আগে কখনও দেখেনি।

গত ২৮ অক্টোবরে ক্যাটাগরি–৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে ‘মেলিসা’। এটি ১৯৮৮ সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। এতে বাড়িঘর, সড়ক ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।

শুক্রবার (৩১ অক্টোবর) অ্যাকুয়েদার জানায়, শুধু পশ্চিম ক্যারিবীয় অঞ্চলেই ক্ষতির পরিমাণ ৪৮-৫২ বিলিয়ন ডলার।

জ্যামাইকার সরকারি হিসাব অনুযায়ী, ১৯ জন নিহত হয়েছেন, বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন চার লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ। হাইতিতে ৩১ জন নিহত ও ২০ জন নিখোঁজ, এর মধ্যে শুধু দক্ষিণাঞ্চলের পেটি-গোয়ে এলাকায় একটি নদী উপচে পড়ে ২৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১০ শিশু। সর্বশেষ ঝড়টি ১২০ মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস এবং প্রবল বৃষ্টিপাত চালিয়ে যেতে থাকে।

কিউবায় ঝড়টি ক্যাটাগরি–৩ মাত্রায় দুর্বল হয়ে আঘাত হানে। সেখানে বড় কোনো প্রাণহানি না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও গণ-উচ্ছেদ হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির ক্যারিবীয় পরিচালক ব্রায়ান বোগার্ট ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর বলেন, মাঠের অবস্থা একেবারেই বিপর্যস্ত ও ভয়াবহ।

ক্ষয়ক্ষতি ও মানবিক বিপর্যয়

জ্যামাইকার প্রায় ৭৭ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
জনপ্রিয় পর্যটন নগরী মন্টেগো বে-তে পানির উচ্চতা কোমর সমান পর্যন্ত উঠে যায়।
আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদারের হিসাব অনুযায়ী, মেলিসা প্রায় ২২ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি করেছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতিবেশী হাইতিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে, মূলত বন্যায় ভেসে গিয়ে।
কিউবায় প্রায় ৭ লাখ ৩৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হলেও প্রাণহানি ঘটেনি।

মেলিসা এবারের মৌসুমে চতুর্থ ঘূর্ণিঝড় যা ২৪ ঘণ্টারও কম সময়ে ভয়াবহ শক্তি অর্জন করেছে। বিজ্ঞানীরা বলছেন, উষ্ণ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ঘূর্ণিঝড়গুলোকে আরও দ্রুত ও বিধ্বংসী করে তুলছে। ‘র‌্যাপিড ইনটেনসিফিকেশন’ বা দ্রুত শক্তিবৃদ্ধির এই প্রবণতা জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শতাব্দীর সব থেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় ‘মেলিসা’

আপডেট সময় ১০:৪৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫