ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

লেবার এমপি টিউলিপের কারাদণ্ডের খবর ব্রিটিশ গণমাধ্যমে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) এ রায় ঘোষণা করেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। দুর্নীতির এ মামলায় টিউলিপ ছাড়াও তার মা শেখ রেহানাকে ৭ বছর এবং খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদেরও দেওয়া হয়েছে ৫ বছর করে কারাদণ্ড।

ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে দেওয়া এ রায়ের খবর ফলাও করে ছাপা হয়েছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে—‘বিনা উপস্থিতিতে বিচার শেষে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক এমপিকে কারাদণ্ড’। ফিনান্সিয়াল টাইমস শিরোনাম করেছে ‘সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে দুই বছরের কারাদণ্ড’।

সংবাদমাধ্যম স্কাই নিউজের শিরোনামে এসেছে—‘দুর্নীতির দায়ে বাংলাদেশে লেবার এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড’। দ্য ডেইলি মেইল তাদের শিরোনামে লিখেছে—‘সাবেক সিটি মিনিস্টার ও লেবার এমপি টিউলিপ সিদ্দিক দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত, দুই বছরের কারাদণ্ড’।

দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে—‘ব্রিটিশ এমপি টিউলিপের অনুপস্থিতিতেই বাংলাদেশের আদালতে তার দুই বছরের কারাদণ্ড’। গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলেছে, আসামিদের অনুপস্থিতিতেই এই মামলার বিচারকাজ ও রায় ঘোষণা করা হয়েছে। সোমবার রায় পড়ার সময় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক কিংবা অভিযুক্ত তাদের পরিবারের অন্য কোনো সদস্য আদালতে উপস্থিত ছিলেন না।

এছাড়া দ্য টেলিগ্রাফ তাদের শিরোনাম করেছে—‘বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড’।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

লেবার এমপি টিউলিপের কারাদণ্ডের খবর ব্রিটিশ গণমাধ্যমে

আপডেট সময় ০৬:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫