ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রোমাঞ্চকর জয়ে ভারতকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

ইন্দোরে জমজমাট লড়াইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে চার রানের নাটকীয় জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

রোববার (১৯ অক্টোবর) নারী ক্রিকেট বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ৫০ ওভারে ২৮৮ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত একসময় ছিল প্রায় মজবুত অবস্থানে—২৩৪ রানে ৩ উইকেট, হাতে তখনও ৮ ওভার। ওপেনার স্মৃতি মান্ধানা খেলছিলেন দুর্দান্ত ৮৮ রানের ইনিংস। কিন্তু বাঁহাতি স্পিনার লিনসি স্মিথের বলে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি—এবং সেখানেই বদলে যায় ম্যাচের চিত্র।

শেষদিকে দীপ্তি শর্মা চেষ্টা চালালেও প্রয়োজনীয় রান তোলার চাপ সামলাতে পারেননি ভারতীয় ব্যাটাররা। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার ছিল, কিন্তু ইংলিশ স্পিনার স্মিথ শান্ত থেকে সেই ওভার সামলে নেন। ভারত থামে ২৮৪ রানে, হাতে ছিল ছয় উইকেট।

এদিকে ম্যাচের শুরুতে ইংল্যান্ডের ব্যাটিংয়ের মূল ভরসা ছিলেন সাবেক অধিনায়ক হিদার নাইট। ৯১ বলে ১০৯ রানের দারুণ ইনিংসে দলকে বড় স্কোরে নিয়ে যান তিনি। ওপেনার অ্যামি জোন্স (৫৬) ও ন্যাট সিভার-ব্রান্টের (৩৮) সঙ্গে তার ১১৩ রানের জুটি গড়ে দেয় শক্ত ভিত। যদিও শেষ দিকে তিন উইকেট হারিয়ে কিছুটা ছন্দ হারায় ইংল্যান্ড, কিন্তু শেষ পর্যন্ত সেটাই জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।

ভারতের হয়ে দীপ্তি শর্মা নেন ৪ উইকেট, রান দেন ৫১।

ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট বলেন, ‘সবাই নিজেদের পরিকল্পনা দারুণভাবে বাস্তবায়ন করেছে। শেষ ওভারে চাপের মুহূর্তেও দলের শান্ত থাকা আমাদের জয় এনে দিয়েছে।

অন্যদিকে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর স্বীকার করেন মান্ধানার আউটটাই ছিল টার্নিং পয়েন্ট: ‘আমরা ভালো খেলছিলাম, কিন্তু স্মৃতির আউটের পর ম্যাচ আমাদের হাতছাড়া হয়। শেষ লাইনটা পার করতে পারছি না, সেটাই এখন বড় সমস্যা।’

এই জয়ের ফলে ইংল্যান্ড নিশ্চিত করল শেষ চারের টিকিট, অন্যদিকে টানা তিন পরাজয়ের পর এখন বাঁচা-মরার লড়াইয়ে নামতে হবে স্বাগতিক ভারতকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রোমাঞ্চকর জয়ে ভারতকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

আপডেট সময় ১২:৩৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫