ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
হাসপাতালের কোনো স্টাফ রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার- এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (২৭ মে) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা ও হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এ কাজে সরকারের পাশাপাশি সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, রুট লেভেলে ডাক্তার ও রোগীদের আচরণ কেমন, সেটি দেখার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করছি। কোনো ধরনের পূর্বপ্রস্তুতি ছাড়া বাস্তব পরিস্থিতি কেমন তা জানার চেষ্টা করছি।

হামের প্রাদুর্ভাব প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে দেশব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের হাম প্রতিরোধী টিকা দেয়া হয়েছে। যেসব শিশু এখনো টিকার বাইরে রয়েছে, তাদেরও খুঁজে খুঁজে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। মন্ত্রী আরও জানান, খুব শিগগিরই দেশের সকল হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, যাতে চিকিৎসক ও রোগী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং রান্নাঘর পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও হাসপাতালের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান সম্পর্কেও জানতে চান।

পরিদর্শনকালে কিশোরগঞ্জ-২ আসনের স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রোগীদের সঙ্গে খারাপ আচরণ করলে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬