ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রাশিয়াসহ ৩ দেশ সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে রওনা হয়েছেন। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। আরাঘচি এই সফরকে ‘সময়োপযোগী সফর’ হিসেবে উল্লেখ করে বার্তা দিয়েছেন।

তিনি জানান, আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয়ের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, আমাদের প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।

এর আগে কূটনৈতিক সূত্রগুলো জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তার সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

আল-জাজিরাকে বিশ্লেষকরা জানান, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই সফরগুলো ইরানের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেশী ও প্রভাবশালী শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করাই মূল লক্ষ্য ইরানের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রাশিয়াসহ ৩ দেশ সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

আপডেট সময় ০২:১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬