ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রাজধানীতে তোপের মুখে আসিফ মাহমুদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সংবাদ সম্মেলনে হট্টগোল ও বাদানুবাদের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীতে ঈদুল ফিতরের কর্মসূচি ঘোষণা সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শেষে এক যুবক আসিফ মাহমুদের কাছে বন্যার ত্রাণের টাকার হিসাব দাবি করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলন শেষ করে আসিফ মাহমুদ যখন সভাস্থল ত্যাগ করছিলেন, তখন এক ব্যক্তি সামনে এগিয়ে এসে বন্যার ফান্ডের টাকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। ওই ব্যক্তি সরাসরি জানতে চান, “বন্যার সময় যে অর্থ সংগ্রহ করা হয়েছিল, সেই টাকার হিসাব কি এখন পাওয়া যাবে? ওই টাকাগুলো এখন কোথায়?”

আকস্মিক এই প্রশ্নে সেখানে উপস্থিত এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল শুরু হয়। তবে ভিডিওতে এই প্রশ্নের কোনো উত্তর দিতে দেখা যায়নি আসিফ মাহমুদকে।

উত্তেজিত ওই ব্যক্তি সাংবাদিকদের কাছে নিজেকে ‘জুলাই অভ্যুত্থানের যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বন্যার আমানত হিসেবে দেওয়া টাকা কোথায় গেল, তা জানার অধিকার কি আমার নেই? উনি কোটি টাকার গাড়িতে চড়েন, এই অর্থের উৎস কী?” একই সঙ্গে জুলাই বিপ্লবের যোদ্ধাদের অবহেলা করার অভিযোগও তোলেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এনসিপির সমর্থকরা ওই ব্যক্তিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তিনি নিজের অবস্থানে অনড় থেকে পাওনা হিসাবের দাবি জানাতে থাকেন।

এর আগে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে এনসিপির তিন দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ উৎসবের পরিকল্পনা তুলে ধরেন।

তিনি জানান, উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে ঈদের দিন একটি ঐতিহ্যবাহী ও বর্ণাঢ্য ‘ঈদের মিছিল’ বের করা হবে। এই আয়োজন সফল করতে ইতিমধ্যে একটি কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটি ও প্রয়োজনীয় উপকমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রাজধানীতে তোপের মুখে আসিফ মাহমুদ

আপডেট সময় ১০:৩৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬