ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রাকসু নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট কাস্টের আশা উপাচার্যের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অন্তত ৭০ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর পর সকাল ১০টার দিকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে বের হন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে জুবেরি ভবন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভোটার উপস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়বে। অনেকেই দূর থেকে এসে ভোট দেবেন। আমি আশাবাদী যে ৭০ শতাংশ ভোট কাস্ট হবে। এর বেশিও হতে পারে।

ড. নকীব আরও বলেন, আমি ইতোমধ্যে অনেকগুলো ভোটকেন্দ্র ঘুরে দেখলাম। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে। আমি এক কথায় বলব ভোটের সামগ্রিক পরিবেশ ও ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রাকসু নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট কাস্টের আশা উপাচার্যের

আপডেট সময় ১১:৪২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫