ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রমজানে মসজিদে নববী ও কুবায় যাতায়াতে বিনামূল্যের শাটল বাস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে মুসল্লি ও জিয়ারতকারীদের যাতায়াত আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করতে মদিনায় বিনামূল্যের বিশেষ শাটল বাস সেবা চালু করেছে মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ। এ উদ্যোগের ফলে মসজিদে নববী (সা.) ও ঐতিহাসিক কুবা মসজিদে যাতায়াত হবে আরও নির্বিঘ্ন।

মদিনা বাসেস পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের আওতায় রমজানজুড়ে চালু থাকা এই বিশেষ শাটল সেবার মূল লক্ষ্য হলো—রমজানে অতিরিক্ত মুসল্লি ও ওমরাহযাত্রীদের চাপ সামাল দেওয়া এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে নিরাপদ, আরামদায়ক পরিবহন নিশ্চিত করা।

এই সেবার আওতায় দুটি পৃথক রুট নির্ধারণ করা হয়েছে। প্রথম রুটটি শহরের বিভিন্ন আবাসিক এলাকা ও পরিবহন কেন্দ্রকে সরাসরি মসজিদে নববীর সঙ্গে যুক্ত করবে। এ রুটে কিং ফাহদ স্কিম, হারামাইন হাই-স্পিড রেলওয়ে স্টেশন, শাথা, আল-খালিদিয়াহ এবং সাইয়্যিদ আল-শুহাদা এলাকাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান অন্তর্ভুক্ত রয়েছে।

দ্বিতীয় রুটটি বিশেষভাবে কুবা মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের জন্য চালু করা হয়েছে। এই রুটে আল-আলিয়াহ এলাকা থেকে সরাসরি কুবা মসজিদ পর্যন্ত শাটল বাস চলাচল করবে।

মদিনা বাস কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত স্টপেজে এসব শাটল বাস থামবে, যাতে মুসল্লিরা সহজেই ওঠানামা করতে পারেন। পুরো রমজান মাসজুড়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই সেবা চালু থাকবে।

কর্তৃপক্ষের আশা, বিনামূল্যের এই শাটল বাস চালুর ফলে রমজানে মদিনা নগরীতে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে হজ ও ওমরাহযাত্রীসহ স্থানীয় মুসল্লিরা পাবেন একটি নির্ভরযোগ্য ও স্বস্তিদায়ক পরিবহণ ব্যবস্থা।

রমজানের ব্যস্ত সময়েও যেন মুসল্লিরা নির্বিঘ্নে ইবাদতে মনোনিবেশ করতে পারেন—সে লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রমজানে মসজিদে নববী ও কুবায় যাতায়াতে বিনামূল্যের শাটল বাস

আপডেট সময় ১১:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬