ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানির জন্য মরিয়া যুক্তরাষ্ট্রের মিত্ররা, ঝুঁকছে ইরানের দিকে Logo ইরানের কাছে এখনো হাজারো সক্রিয় ক্ষেপণাস্ত্র: গোয়েন্দা রিপোর্ট Logo সম্পর্ক স্বাভাবিক করার জন্য নয়াদিল্লি ও ঢাকা কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী Logo আলোচনার আগে তেহরানের কঠোর বার্তা, ‘ট্রিগারে থাকবে আঙুল’ Logo যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের Logo হরমুজে পাতা মাইন নিজেই খুঁজে পাচ্ছে না ইরান! Logo চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব Logo বিএনপির টিকিট চান বেবী নাজনীন–কনকচাঁপা Logo পাকিস্তানের ব্যাপারে ৯০ শতাংশ ‘নেতিবাচক’ থেকে বিশ্ব এখন ৭০ শতাংশ ‘ইতিবাচক’ Logo যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, তারা আজকে রাবণ হয়ে গিয়েছে: নাহিদ ইসলাম

যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, তারা আজকে রাবণ হয়ে গিয়েছে: নাহিদ ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপিকে রাবণ আখ্যা দিয়ে ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে, বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠনের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন,’কথায় বলে, যে যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ। তারা আজকে রাবণ হয়ে গিয়েছে। ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় এসে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তিনি বলেন, বর্তমান সরকারের কাছে আর কোনো আশা নেই এবং তারা জনগণের ভোটের প্রতিফলন ঘটাতে পারেনি। মানবাধিকার, পুলিশ সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করা হয়নি বলেও দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “যারা রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। বর্তমান সরকারকেও সেই পরিণতি ভোগ করতে হতে পারে।”

শুধু সংসদে নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোট, জুলাই সনদ ও শ্রমিক অধিকারসহ বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন জোরদার করা হবে।

সরকারকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যের প্রয়োজনীয় সময়ে সরকার সেই সুযোগ নষ্ট করেছে এবং এখন প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা উচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

জ্বালানির জন্য মরিয়া যুক্তরাষ্ট্রের মিত্ররা, ঝুঁকছে ইরানের দিকে

যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, তারা আজকে রাবণ হয়ে গিয়েছে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৬:১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

নিউজ ডেস্ক:

বিএনপিকে রাবণ আখ্যা দিয়ে ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে, বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠনের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন,’কথায় বলে, যে যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ। তারা আজকে রাবণ হয়ে গিয়েছে। ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় এসে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তিনি বলেন, বর্তমান সরকারের কাছে আর কোনো আশা নেই এবং তারা জনগণের ভোটের প্রতিফলন ঘটাতে পারেনি। মানবাধিকার, পুলিশ সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করা হয়নি বলেও দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “যারা রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। বর্তমান সরকারকেও সেই পরিণতি ভোগ করতে হতে পারে।”

শুধু সংসদে নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোট, জুলাই সনদ ও শ্রমিক অধিকারসহ বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন জোরদার করা হবে।

সরকারকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যের প্রয়োজনীয় সময়ে সরকার সেই সুযোগ নষ্ট করেছে এবং এখন প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা উচিত।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481