ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’ Logo ১৮ কোটি টাকার হাসপাতালে টিভি-এসি সবই আছে, নেই শুধু রোগী ও চিকিৎসক Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত

যে কারণে শাহরুখকে চড় মেরেছিলেন অভিনেত্রী প্রিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

বলিউড সিনেমার শুটিং ফ্লোরে কত কি-ই না ঘটে থাকে। অধিকাংশ সময়ই যা থেকে যায় আড়ালে অভিনেতা-অভিনেত্রীর স্মৃতির ভান্ডারে। তবে এতটা অপ্রত্যাশিত এবং অস্বস্তিকর ঘটনা খুব কমই ঘটতে দেখা যায় কারও কারও জীবনে, যা ঘটেছে অভিনেত্রী প্রিয়া গিলের জীবনে। ঠিক এমন কী ঘটনা ঘটেছিল, যা মনে পড়লে আজও শিওরে ওঠে শরীর, নেচে ওঠে হৃদয় অভিনেত্রীর? সম্প্রতি এক এক সাক্ষাৎকারে প্রিয়া গিল জানিয়েছেন সেই কথা।

‘জোশ’ সিনেমার শুটিংয়ের সময়ের ঘটনা। একটি গানের দৃশ্যে বলি বাদশাহ শাহরুখ খানকে একটা চড় মারার কথা ছিল অভিনেত্রী প্রিয়া গিলের। কিন্তু তখন যা ঘটেছিল, তা আজও ভুলতে পারেননি অভিনেত্রী।

তিনি বলেন, আমি তো কিং খানের ভীষণ অনুরাগী ছিলাম, সেই টেলিভিশনের সময় থেকে। তো ‘জোশ’ সিনেমার শুটিংয়ের সময় বুঝতেই পারছিলাম না— কীভাবে চড়টা মারব। পরিচালক মনসুর খান বারবার বলছিলেন— আরও জোরে মারো। শাহরুখ নিজেও বললেন, ‘মারো, ভয় পেও না।’

প্রিয়া গিল বলেন, অবশেষে আমি জোরে একটা চড় মারলাম। চড় মারার পর একমুহূর্তে গোটা সেট নিস্তব্ধ। কেউ ‘কাট’ বলছে না। ক্যামেরা চলতেই থাকল। প্রিয়া বলেন, সবাই চুপ। আমি তো স্তব্ধ।

অভিনেত্রী বলেন, পরে ক্যামেরাম্যান এসে মজা করে বলল— ‘মেয়েরা তোমাকে ঘৃণা করবে, তুমি শাহরুখকে চড় মেরেছ।’ তবে সেদিন শাহরুখের ব্যবহার প্রিয়ার মনে আলাদা জায়গা করে নিয়েছে।

প্রিয়া গিল বলেন, তিনি একটুও রেগে যাননি। বরং বললেন— ‘ভালো করেছো, শটটা ঠিকঠাক হয়েছে।’ এমন একজন সুপারস্টার হয়েও এতটা নম্র— এটা সত্যিই বিরল বলে জানান অভিনেত্রী।

আজ অনেক বছর পরও সেই দৃশ্যের কথা মনে পড়া প্রসঙ্গে প্রিয়া গিল বলেন, তবে এটিই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে ‘অস্বস্তিকর অথচ গুরুত্বপূর্ণ’ মুহূর্ত। শাহরুখ খানের সঙ্গে কাজ করা, বিশেষ করে এমন একটি দৃশ্য—এটি যেমন আমার কাছে লজ্জাজনক ছিল, ঠিক তেমনি একটা গর্বের বিষয়ও বটে বলে জানান প্রিয়া গিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’

যে কারণে শাহরুখকে চড় মেরেছিলেন অভিনেত্রী প্রিয়া

আপডেট সময় ০৩:০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫