ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যেভাবে নির্বাচিত হন ইরানের সর্বোচ্চ নেতা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) সরাসরি জনভোটে নির্বাচিত হন না। এর বদলে তাকে নিয়োগ দেয় সিনিয়র ধর্মীয় আলেমদের একটি সংস্থা। যার নাম অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

এই সংস্থাটি ৮৮ সদস্যের একটি সাংবিধানিক পরিষদ, যার দায়িত্ব হলো সুপ্রিম লিডার নির্বাচন করা এবং তার কার্যক্রম তদারকি করা। যদি কোনো কারণে সুপ্রিম লিডার দায়িত্ব পালনে অক্ষম হন বা পদটির জন্য অযোগ্য বিবেচিত হন, তাহলে তাকে অপসারণ করার ক্ষমতাও এই পরিষদের রয়েছে।

অ্যাসেম্বলি অব এক্সপার্টস–এর সদস্যরা প্রতি আট বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হন। তবে নির্বাচনে অংশ নেওয়ার আগে সব প্রার্থীকে আরেকটি সংস্থা ‘গার্ডিয়ান কাউন্সিল’- এর যাচাই ও অনুমোদন পেতে হয়। ফলে ভোট সরাসরি হলেও প্রার্থীর তালিকা অনেকটাই সীমিত থাকে।

আজ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় নয় দিন আগে নিহত হওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতাবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর আগে আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পূর্বসূরি রুহুল্লাহ খামেনি দুজনেই বংশানুক্রমিক নেতৃত্বের সমালোচক ছিলেন। তবে এবারই প্রথম ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে বাবা থেকে ছেলের কাছে সুপ্রিম লিডারের পদ গেছে।

সূত্র: বিবিসি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যেভাবে নির্বাচিত হন ইরানের সর্বোচ্চ নেতা

আপডেট সময় ০৬:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬