ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যুবদল নেতা আরিফ হত্যা মামলায় রিমান্ডে খাদিজা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, খাদিজা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছেন। তবে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে খাদিজা আদালতকে বলেন, তিনি কোনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন। পরে বিস্তারিত জানতে তাকে রিমান্ডে পাঠান আদালত।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওইদিন খাদিজাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম।

তবে মামলার মূল নথি না থাকায় আদালত রিমান্ড শুনানির জন্য এদিন ধার্য করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলির একটি ক্যাফের সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আরিফ ঢাকা মহানগর উত্তর ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ–ক্রীড়া সম্পাদক ছিলেন।

এ ঘটনায় আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে মাহফুজুর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় প্রথমে হত্যাচেষ্টার মামলা করেন। পরে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যুবদল নেতা আরিফ হত্যা মামলায় রিমান্ডে খাদিজা

আপডেট সময় ০৩:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫