ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবিলম্বে বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বার্তা দেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলার প্রেক্ষিতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর জবাবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

গুতেরেস সতর্ক করে বলেন, পরিস্থিতি দ্রুত একটি বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে এবং বিশ্বব্যাপী মারাত্মক প্রভাব ফেলবে। তিনি উল্লেখ করেন, সংঘাতের কারণে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ইতোমধ্যেই কষ্টে রয়েছে।

হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলে অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে, বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর এর প্রভাব বেশি পড়বে।

জাতিসংঘ মহাসচিব শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে বেসামরিক অবকাঠামো রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চলমান যুদ্ধ ইতোমধ্যে ব্যাপক মানবিক সংকট সৃষ্টি করেছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

আপডেট সময় ১০:১৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬