ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন মধ্যকার শান্তি আলোচনার দ্বিতীয় দফা বৈঠক শেষ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে দুই দিনব্যাপী ত্রিপক্ষীয় আলোচনা শেষ হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তিন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিতীয় দিনের আলোচনা হয়।

ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভের মুখপাত্র ডায়ানা দাভিতিয়ানের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, ‘হ্যাঁ, বৈঠকটি শেষ হয়েছে।’

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসও বৈঠক শেষে রুশ প্রতিনিধিদল হোটেলে ফিরে গেছে বলে নিশ্চিত করেছে।

এক সূত্রের বরাতে তাস জানায়, রুদ্ধদ্বার বৈঠকটি প্রায় চার ঘণ্টা ধরে চলে। আলোচনায় ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করেন প্রতিনিধিরা। তাসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে বাফার জোন, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপত্তা–সংক্রান্ত শর্ত ও কাঠামো নিয়ে আলোচনা হয়।

আলোচনায় সবচেয়ে জটিল ইস্যু ছিল—ডনবাস অঞ্চল। এ অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারকে অগ্রাধিকার দিয়েছে রাশিয়া।

তাসের প্রতিবেদনে আরও বলা হয়, পক্ষগুলো তাদের নিজ নিজ সরকারকে প্রাথমিক ফলাফল সম্পর্কে অবহিত করবে এবং এরপরই বিস্তারিত তথ্য জানা যাবে।

গতকাল শুক্রবার আবুধাবিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো ত্রিপাক্ষিক আলোচনায় বসে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন মধ্যকার শান্তি আলোচনার দ্বিতীয় দফা বৈঠক শেষ

আপডেট সময় ০২:০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬