ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন মধ্যস্থতার চেষ্টা করছে কয়েকটি দেশ: পেজেশকিয়ান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশের সাথে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের ফলে চলমান যুদ্ধ বন্ধে কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ফলে ইরানের সাথে এ যুদ্ধ এক সপ্তাহ গড়ালেও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান। তিনি বলেন, ‘কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে। তবে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমরা এই অঞ্চলে স্থায়ী শান্তি বজায় রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু নিজেদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ছাড় দেবো না। যারা ইরানের জনগণকে তুচ্ছজ্ঞান করেছে এবং এই সংঘাত শুরু করেছে, মধ্যস্থতাকারীদের উচিত তাদের বিষয়ে সুরাহা করা।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে আগ্রাসী হামলা চালায়। তারা রাজধানী তেহরানের কয়েকটি জায়গাও লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

এর জবাবে ইসরায়েলের ভূখণ্ড ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে অঞ্চলের প্রতিটি দেশকে এখন ভুগতে হচ্ছে।

সংঘাত অবসানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ পরস্পরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে কোন কোন দেশ মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে, তা জানাননি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন মধ্যস্থতার চেষ্টা করছে কয়েকটি দেশ: পেজেশকিয়ান

আপডেট সময় ১০:৪৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬