ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যুক্তরাষ্ট্রের ৫৮% মানুষ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মানুষের সমর্থনের হার আরও কমে গেছে। নতুন এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ মানুষ তাকে নিয়ে অসন্তুষ্ট। ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার এ হার গত জানুয়ারিতে তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বনম্নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা প্রতিষ্ঠান ইপসোস পরিচালিত এক জরিপে এমনই তথ্য প্রকাশ পেয়েছে। খবর আল-জাজিরা’র।

গত মে মাসের মাঝামাঝি নাগাদ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট মানুষের হার ছিল ৫২ শতাংশ। নভেম্বর নাগাদ এ হার বেড়ে ৫৮ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে তাকে সমর্থন করেন এমন মানুষের হার প্রায় ৪০ শতাংশে স্থিতিশীল রয়েছে, যা মে মাসের সমান। চলতি মাসে ছয় দিন ধরে অনলাইনে জরিপটি চালানো হয়।

জরিপের অংশ হিসাবে দেশজুড়ে এক হাজার ২০০ জন মার্কিন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে শীর্ষ রাজনৈতিক নেতাদের বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা সম্পর্কেও তাদের প্রশ্ন করা হয়েছিল।

জরিপে দেখা যায়, আগামী বছরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্রেটদের মধ্যে উত্সাহ-উদ্দীপনা বেশি। চলতি মাসে অনুষ্ঠিত কিছু নির্বাচনে ডেমোক্রেটদের জয়ের কারণে এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

নিজেদের ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসাবে পরিচয় দেওয়া প্রায় ৪৪ শতাংশ নিবন্ধিত ভোটার বলেন, তারা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে ‘খুবই উত্সাহী’। আর রিপাবলিকানদের মধ্যে এই হার ২৬ শতাংশ। প্রায় ৭৯ শতাংশ ডেমোক্রেট বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে না পারলে তাদের আক্ষেপ থাকবে; আর রিপাবলিকানদের মধ্যে এমনটা ভাবেন ৬৮ শতাংশ ভোটার। আগামী বছর প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলো এবং ১০০ সদস্যবিশষ্টি সিনেটের ৩৫টি আসনে নির্বাচন হবে।

বর্তমানে কংগ্রেসের দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। সম্প্রতি ভার্জিনিয়া, নিউজার্সি ও নিউইয়র্কে অনুষ্ঠিত গভর্নর নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্রেটিক দল। এসব নির্বাচনের ফলাফল ডেমোক্রেটদের মধ্যে মধ্যবর্তী নির্বাচন নিয়ে উত্সাহ-উদ্দীপনা বাড়িয়ে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যুক্তরাষ্ট্রের ৫৮% মানুষ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট

আপডেট সময় ১২:১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫