ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতি ইউক্রেন কৃতজ্ঞতা দেখাচ্ছে না বললেন ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

রাশিয়ার আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতি ইউক্রেন কৃতজ্ঞতা দেখাচ্ছে না। এমন অভিযোগ আবারও তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি উদ্যোগ নিয়ে জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ প্রতিনিধিদের বৈঠকের দিন রবিবার ট্রাম্প এই অভিযোগ করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইউক্রেনের ‘নেতৃত্ব’ আমাদের প্রচেষ্টার প্রতি শূন্য কৃতজ্ঞতা দেখিয়েছে।

একই সঙ্গে তিনি যুদ্ধকে মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়ে তার পূর্বসূরি জো বাইডেনকে আক্রমণ করেছেন। তবে রাশিয়া বা মস্কোর বিরুদ্ধে তিনি কোনও সরাসরি সমালোচনা করেননি।

২০২২ সালে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের পর ইউক্রেনের অধিকাংশ অঞ্চল দখল ও ধ্বংসের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা তাকে বিরক্ত করছে। নির্বাচনি প্রচারে তিনি দাবি করেছিলেন, ক্ষমতায় ফিরলে ২৪ ঘণ্টার মধ্যেই শান্তি প্রতিষ্ঠা করবেন।

তবে ট্রাম্পের বিচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টা খুব একটা অগ্রগতি আনতে পারেনি। জেনেভায় আলোচিত নতুন ২৮ দফার পরিকল্পনা নিয়ে তার দলে তীব্র সমালোচনা চলছে। এই পরিকল্পনা রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধের লক্ষ্য পূরণ করবে বলে সমালোচকদের অভিযোগ।

ট্রাম্প অতীতে পুতিনকে নিয়ে ‘হতাশ’ হওয়ার কথা বললেও তাকে খুব কমই সরাসরি সমালোচনা করেন। বরং তিনি চাপ বাড়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর। রবিবারের পোস্টে তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন। তার অভিযোগ, তারা রাশিয়ার তেল কেনা অব্যাহত রেখেছে। একই সঙ্গে তিনি বাইডেনকে ‘ক্রুকড জো’ আখ্যা দিয়ে বলেন, তিনি ইউক্রেনকে অস্ত্র দিচ্ছেন বিনামূল্যে।

ট্রাম্পের পোস্টে পুতিনের উল্লেখ ছিল মাত্র একবার। এতে ট্রাম্প দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট নাকি মনে করেছিলেন, বাইডেন দায়িত্বে থাকায় এটাই সুযোগ ইউক্রেনে আগ্রাসন চালানোর।

জেলেনস্কি বারবার যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রুশ দখলদার বাহিনীর বিরুদ্ধে কয়েকশ মাইলব্যাপী ফ্রন্টে লড়াই এখনও অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতি ইউক্রেন কৃতজ্ঞতা দেখাচ্ছে না বললেন ট্রাম্প

আপডেট সময় ১২:১৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫