ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা কম: ইরান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে একইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, যেকোনো ধরনের হামলার জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

যুদ্ধবিরতির মধ্যেই গত সোমবার ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলার ঘটনার একদিন পর আইআরজিসি পক্ষ থেকে এমন বক্তব্য এলো। যুদ্ধবিরতি শুরুর পর এটাই ছিল সবচেয়ে বড় হামলা। ইরান তখন পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল।

অন্যদিকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও সংঘাত থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সেখানে ইসরায়েলি হামলায় ৪ শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক শাখার উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেছেন, ‘শত্রুদের দুর্বলতার কারণে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা খুবই কম। তবে আমাদের সশস্ত্র বাহিনী একদম ভরা ম্যাগাজিন (পূর্ণ প্রস্তুতি) নিয়ে ওত পেতে আছে।’

ইরানের দক্ষিণ উপকূলের দুটি অঞ্চলের নাম উল্লেখ করে আকবরজাদেহ বলেন, কিছু ঘটলে চাবাহার থেকে মাশাহর পর্যন্ত অঞ্চলকে আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত করা হবে।

এমন হুঁশিয়ারির মধ্যেও পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চলছে। যেটির লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি করানো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা কম: ইরান

আপডেট সময় ০৬:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬