ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান অবতরণের আবেদন প্রত্যাখ্যান করল শ্রীলঙ্কা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ইরান যুদ্ধের মাঝে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার একটি বিমানবন্দরে দুটি যুদ্ধবিমান নামানোর অনুমতি চেয়েছিল। কিন্তু শ্রীলঙ্কা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। শুক্রবার দেশটির পার্লামেন্টে এই তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।

প্রেসিডেন্ট জানান, মার্চের ৪ থেকে ৮ তারিখ পর্যন্ত দক্ষিণ শ্রীলঙ্কার মাত্তালা রাজাপাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুটি রাখার অনুমতি চেয়েছিল ওয়াশিংটন। এই অনুরোধ আসে ২৬ ফেব্রুয়ারি। ওই দিনের মাত্র দুই দিন পর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়।

দিসানায়েকে পার্লামেন্টে বলেন, তারা জিবুতির একটি ঘাঁটি থেকে আটটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ দুটি যুদ্ধবিমান আনতে চেয়েছিল। শ্রীলঙ্কার নিরপেক্ষতা বজায় রাখতে আমরা এই অনুরোধ ফিরিয়ে দিয়েছি।

একই দিন ইরানের পক্ষ থেকেও একটি অনুরোধ এসেছিল। ইরান তিনটি নৌ জাহাজকে শ্রীলঙ্কায় সৌজন্য সফরের অনুমতি চেয়েছিল। দিসানায়েকে বলেন, সামনে দুটি অনুরোধ থাকায় সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে গিয়েছিল। ইরানকে হ্যাঁ বললে যুক্তরাষ্ট্রকেও হ্যাঁ বলতে হতো। তাই কোনো পক্ষ না নিয়ে দুটি অনুরোধই নাকচ করে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান অবতরণের আবেদন প্রত্যাখ্যান করল শ্রীলঙ্কা

আপডেট সময় ০২:৩৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬