ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শুল্ক হার ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করবেন ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের আমদানি করা সব পণ্যে আরোপিত অস্থায়ী শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করবেন।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার পূববর্তী শুল্ক কর্মসূচীকে অবৈধ ঘোষণার পর শুক্রবার আরেক আইনের অধীনে বিশ্বের সব দেশের পণ্যে ফের ১০% শুল্ক আরোপ করেন ট্রাম্প, এখন সেটিকে ওই আইনে অনুমোদিত সর্বোচ্চ মাত্রায় নিচ্ছেন তিনি; জানিয়েছে রয়টার্স।

গত বছর ট্রাম্প ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) প্রয়োগ করে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে যে বিভিন্ন মাত্রার উচ্চ আমদানি শুল্ক আরোপ করেছিলেন সেখানে ক্ষমতার সীমা অতিক্রম করেছিলে বলে পর্যবেক্ষণ আদালতের।

সর্বোচ্চ আদালতের ওই রায়ের পর সেকশন ১২২ নামের পৃথক আরেক আইনে নতুন শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এই আইনে সব ধরনের আমদানি পণ্যে তিনি সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারবেন। তবে আরোপ করার ১৫০ দিন পর মেয়াদ বাড়াতে চাইলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শুল্ক হার ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করবেন ট্রাম্প

আপডেট সময় ১২:৪৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬