ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

যারা এত দিন নির্বাচন নির্বাচন জিকির করতেন, তাদের পায়ের নিচে মাটি সরে গেছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা এ দেশের মাটিতেই জন্মেছি, এ দেশই আমাদের। দেশের ভালো-মন্দের সঙ্গে আমরা সবাই জড়িত। মুখরোচক বক্তৃতা আর ভেতরে-বাইরে ভিন্ন চেহারা দেখিয়ে আমাদের আর ধোঁকা দেওয়া যাবে না। আমরা যেন আর চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী না হই। আল্লাহ যেন সবাইকে ইসলামের কল্যাণে কাজ করার তৌফিক দেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রূপসার পালেরহাট মাঠে ইসলামী আন্দোলনের উপজেলা শাখা আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ৫ আগস্টের পর দেশ স্বাধীনভাবে দাঁড়ানোর একটি সুযোগ আল্লাহ দিয়েছেন। ইসলামের শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ এসেছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্টেশন দখলকারী, দেশের টাকা বিদেশে পাচারকারী এবং বিদেশের তাবেদারি করে আমাদের ওপর গোলামের শিকল পরানো শক্তিগুলোর থেকে মুক্তি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নিয়ে কলঙ্কজনক ইতিহাস লিখবে।

চরমোনাই পীর বলেন, আমরা বারবার কয়েকটি দলের কাছে জিম্মি হয়েছি। অনেকেই বারবার ইসলামবিরোধী শক্তিকে সমর্থন করেছেন। আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির রাজনীতি দেখেছি- ইসলামকে দেখিনি। হাতপাখা শান্তির প্রতীক, সেই শান্তির প্রতীক ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদের হাতে তুলে দিলাম।

সমাবেশে শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনার রশিদের পরিচালনায় বক্তব্য দেন দলের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা আবু সাঈদ, আব্দুল্লাহ ইমরান, মুফতি মুজিবুর রহমান, শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, সাবেক শিবির নেতা স. ম. এনামুল হক, মুফতি আশরাফুল ইসলাম, আব্দুল করিম জমাদ্দার, হাফিজুর রহমান, মাওলানা ইমরান আলী, নাসিরুল্লাহ হুসাইন, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, সেলিম সরদার, নাজমুল সাকিব, হেলাল উদ্দিন শিকারী, জামাল উদ্দিন, মিজানুর রহমান, রাতুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, হুমায়ুন কবির মল্লিক, রেজাউল কবি খান, আব্দুল্লাহ ইমরান, আব্দুস সাত্তার হালদার, তাওহিদুল ইসলাম, মামুন আব্দুর রকিব, মুফতি ফজলু আবু তাহের, ইমরান আহমেদ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

যারা এত দিন নির্বাচন নির্বাচন জিকির করতেন, তাদের পায়ের নিচে মাটি সরে গেছে

আপডেট সময় ০১:২৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫