ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মোটরসাইকেল চুরির ঘটনায় পুলিশ সদস্য কারাগারে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

রংপুর মহানগরীতে মোটরসাইকেল চুরির ঘটনায় মো. মনিরুজ্জামান (৪১) নামে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই পুলিশ সদস্য আগে অন্য একটি ঘটনায় সাময়িক বরখাস্ত হয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত ছিলেন। তার কাছ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে মোটরসাইকেল চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর খলিফাপাড়া এলাকা থেকে অভিযুক্ত মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, সোমবার রাত সোয়া ১০টার দিকে নগরীর খলিফাপাড়া বনানী জামে মসজিদ সংলগ্ন একটি দোকানের সামনে থেকে ভুক্তভোগী রেদওয়ান আহমেদ মিমের ব্যবহৃত কালো রঙের সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পরে স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেল চোরকে শনাক্ত করা হয়।

ভুক্তভোগী মিম ও তার বন্ধুরা মিলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর নজিরেরহাট এলাকা থেকে মোটরসাইকেলসহ চোরকে আটক করে খলিফাপাড়া মোড়ে নিয়ে আসেন। এ সময় সেখানে উপস্থিত উত্তেজিত জনতা তাকে এলোপাতাড়ি মারধর করে। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত চোর মো. মনিরুজ্জামানকে উদ্ধার করে হেফাজতে নেয়।

মোটরসাইকেল চুরির ঘটনায় আটক পুলিশ সদস্য মো. মনিরুজ্জামানের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুরে। তিনি সাময়িক বরখাস্ত হয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামান চুরির দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কৃষ্ণ নামে একজনের সহযোগিতায় মোটরসাইকেলটি চুরি করে করেছেন ওই পুলিশ সদস্য। পলাতক সেই সহযোগী এখনও গ্রেপ্তার হয়নি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম রফিক জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. নুরুন্নবী রেজা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্য মনিরুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মোটরসাইকেল চুরির ঘটনায় পুলিশ সদস্য কারাগারে

আপডেট সময় ০৯:২৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫