ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’ Logo আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাজ্যে আইনি ঝামেলায় পড়তে পারেন হাসনাত আবদুল্লাহ! Logo মেসির সতীর্থ হচ্ছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার Logo শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি জার্মানি-আইভরি কোস্ট Logo তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলাইয়া পে/টাব: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল Logo হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর Logo পানিসম্পদমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’, ২০ দিন ধরে কারাগারে এনসিপির কেন্দ্রীয় নেতা Logo মহাশূন্যে বিশ্বকাপের বল পাঠিয়ে নতুন বার্তা দিল নাসা Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

মোজতবা গ্রহণযোগ্য নয়, ইরানে নতুন নেতা নির্বাচনে আমাকে যুক্ত করতেই হবে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

গত শনিবার ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে যৌথ হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরশুদিন সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, দেশটির নতুন সুপিম লিডার হিসেবে খামেনির ছেলে মোজতবাকে নির্বাচিত করা হয়েছে। যদিও ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা দেয়নি।

এরমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার মতো ইরানেও নতুন নেতা নির্বাচনে সরাসরি তাকে যুক্ত করতে হবে।

গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যম এক্সিওসকে তিনি এমন তথ্য জানিয়ে বলেন, “খামেনির ছেলে মোজতবা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন কাউকে ইরানের নেতা হিসেবে চাই যিনি ইরানে শান্তি ও সমৃদ্ধি আনবেন।”

৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকেই ইরানের পরবর্তী সুপিম লিডার হিসেবে ধরা হচ্ছে। যদিও ইরান এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

মোজতবার সঙ্গে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের গভীর সম্পর্ক রয়েছে। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে দেশটির কোনো রাষ্ট্রীয় দায়িত্বে কখনো ছিলেন না।

গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনারা। এরপর দেশটির নতুন প্রেসিডেন্ট মাদুরো সরকারের ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

গত সপ্তাহে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা এখন আমাদের নতুন বন্ধু। তিনি জানান, মাদুরোকে অপহরণের পর থেকে এখন পর্যন্ত তারা ভেনেজুয়েলা থেকে ৮০ মিলিয়ন ব্যারল তেল পেয়েছেন।

কয়েকদিন আগে ভেনেজুয়েলা সফরে যান মার্কিন জ্বালানিমন্ত্রী। যুক্তরাষ্ট্রকে সুযোগ দিতে ভেনেজুয়েলার মাইন আইনে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডেলসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে’

মোজতবা গ্রহণযোগ্য নয়, ইরানে নতুন নেতা নির্বাচনে আমাকে যুক্ত করতেই হবে

আপডেট সময় ১০:০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬