ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি কলুষিত করেছে: নাহিদ ইসলাম Logo অ্যামেরিকার প্রেসিডেন্সি হলো একটি বিপজ্জনক পেশা: ট্রাম্প Logo অ্যামেরিকায় চার বছরের মধ্যে জ্বালানির দাম সর্বোচ্চ Logo ‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’ Logo ২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী Logo গুপ্ত হত্যার রাজনীতি থেকে বের হতে পারেনি জামায়াত-শিবির: বুলু Logo ‘তোমরা কেমন আছো, পড়ালেখা করছো তো?’: সংসদে শিক্ষামন্ত্রী Logo ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানাল পেন্টাগন Logo পটুয়াখালীতে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু, প্রাণ গেল অন্তত ২৯ গরুর Logo রীতি মেনে পেছনের আসনে বসলেন প্রধানমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না: পররাষ্ট্র ‍উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের বহুমাত্রিক সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আছে, ভারতের সঙ্গেও আছে। তবে দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ।

দুই দেশের সম্পর্ক বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তার পানি হোক, আর সীমান্ত হত্যা হোক— এগুলো পাশাপাশি থাকবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সঙ্গে। একটা তো আরেকটার ওপর নির্ভরশীল না। কাজেই স্বার্থগুলো থেকেই যাবে।

দেশের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, কত দিন লাগবে জানি না কিন্তু আমরা চাই যে তাদের ফেরত দেওয়া হোক, যাতে সাজা কার্যকর করা যায়।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত আনার তথ্য নেই। তিনি ভারতে আছেন, সেটা জানলেও অফিসিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি। তাকে ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।

সীমান্ত বিষয়ে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ভারত সীমান্ত হত্যা পৃথিবীর একমাত্র সীমান্ত হত্যা, যেখানে যুদ্ধাবস্থা নেই, কিন্তু সীমান্ত হত্যা হচ্ছে। ঢাকা নিন্দা জানিয়ে আসছে।

‘ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক ছিল’, এমন কথা না মেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের উষ্ণ সম্পর্ক দুটি সরকারের মধ্যে ছিল। এই সম্পর্ক দিয়ে বর্ডার কিলিং, নদীর পানির হিস্যা কোনো কিছুরই সমাধান বিগত সরকার করতে পারেনি। দেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না। বাহ্যিক এ সম্পর্ককে উষ্ণ সম্পর্ক বলতে আমি রাজি নই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি কলুষিত করেছে: নাহিদ ইসলাম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না: পররাষ্ট্র ‍উপদেষ্টা

আপডেট সময় ০৬:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের বহুমাত্রিক সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আছে, ভারতের সঙ্গেও আছে। তবে দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ।

দুই দেশের সম্পর্ক বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তার পানি হোক, আর সীমান্ত হত্যা হোক— এগুলো পাশাপাশি থাকবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সঙ্গে। একটা তো আরেকটার ওপর নির্ভরশীল না। কাজেই স্বার্থগুলো থেকেই যাবে।

দেশের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, কত দিন লাগবে জানি না কিন্তু আমরা চাই যে তাদের ফেরত দেওয়া হোক, যাতে সাজা কার্যকর করা যায়।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত আনার তথ্য নেই। তিনি ভারতে আছেন, সেটা জানলেও অফিসিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি। তাকে ফেরত দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।

সীমান্ত বিষয়ে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ভারত সীমান্ত হত্যা পৃথিবীর একমাত্র সীমান্ত হত্যা, যেখানে যুদ্ধাবস্থা নেই, কিন্তু সীমান্ত হত্যা হচ্ছে। ঢাকা নিন্দা জানিয়ে আসছে।

‘ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক ছিল’, এমন কথা না মেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের উষ্ণ সম্পর্ক দুটি সরকারের মধ্যে ছিল। এই সম্পর্ক দিয়ে বর্ডার কিলিং, নদীর পানির হিস্যা কোনো কিছুরই সমাধান বিগত সরকার করতে পারেনি। দেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না। বাহ্যিক এ সম্পর্ককে উষ্ণ সম্পর্ক বলতে আমি রাজি নই।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481