ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মুসলিম বিদ্বে/ষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল—“আমি মুসলিম, আলহামদুলিল্লাহ”

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পরশু রাতে আরসিডিই স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন ও মিসর। গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া ম্যাচটির ফলাফলকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে গ্যালারি থেকে ভেসে আসা মুসলিমবিরোধী স্লোগান।

প্রথমার্ধে দর্শকদের একাংশের এমন আচরণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল।

ঘটনাটিকে তিনি ‘অসম্মানজনক ও অসহনীয়’ বলে আখ্যা দেন। এ ঘটনার পর বিষয়টি তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন ইয়ামাল। তিনি লেখেন, “আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে ‘তুমি যদি লাফ না দাও, তবে তুমি মুসলিম’—এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল। আমি জানি, এগুলো প্রতিপক্ষকে লক্ষ্য করে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে নয়। তবু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

ফুটবলকে উপভোগ ও নিজ দলের সমর্থনের জায়গা হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, স্টেডিয়ামে ধর্মকে ব্যবহার করে অন্যদের উপহাস করা অজ্ঞতা ও বর্ণবাদী আচরণেরই বহিঃপ্রকাশ। অন্যের পরিচয় বা বিশ্বাসকে অসম্মান করার জন্য ফুটবল নয় বলেও মন্তব্য করেন তিনি।

বার্সেলোনায় জন্ম নেওয়া ১৮ বছর বয়সী ইয়ামালের বাবা মরোক্কান এবং মা ইকুয়েটোরিয়াল গিনির নাগরিক। মরক্কোর হয়ে খেলার সুযোগ থাকলেও ছোটবেলা থেকেই স্পেনের জার্সি গায়ে জড়িয়েছেন তিনি। স্পেনের ইউরো ২০২৪ জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। এ ছাড়া, চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপেও স্প্যানিশ দলের অন্যতম বড় ভরসা এই তরুণ তারকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মুসলিম বিদ্বে/ষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল—“আমি মুসলিম, আলহামদুলিল্লাহ”

আপডেট সময় ০২:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬