ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মুম্বাইয়ের হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, প্রিন্ট করা শার্ট, কালো প্যান্ট ও কালো টুপি পরা ধর্মেন্দ্র হাসপাতাল ছাড়ছেন। গাড়ির দিকে যাওয়ার সময় পাপারাজ্জিদের সঙ্গে মতবিনিময় করতে থামতে হয় অভিনেতাকে।

ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে।

একাধিক সূত্র এনডিটিভিকে জানায়, ৮৯ বছর বয়সী অভিনেতা গত চার থেকে পাঁচ দিন ধরে হাসপাতালে। আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা রাখবেন তিনি।

সূত্রগুলো আরও জানায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় ধর্মেন্দ্রকে।

এর আগে এপ্রিলে তার চোখের কর্নিয়া প্রতিস্থাপন করা হয়।

পাপারাজ্জিদের সঙ্গে আলাপকালে ধর্মেন্দ্রকে বলতে শোনা যায়, ‘আমি শক্ত আছি। ধর্মেন্দ্রর এখনও অনেক শক্তি। আমার এখনও চেতনা আছে।

‘আমার চোখের কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে। আমি শক্ত আছি।’

চিরাচরিত লুকে ধর্মেন্দ্র আরও বলেন, ‘আমার দর্শক-শ্রোতা ও ভক্তবৃন্দ, আপনাদের ভালোবাসি।’

ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা যায় ‘তেরি বাতো মে অ্যায়সা ‍উলঝা জিয়া’ নামের সিনেমায়। এতে মূল চরিত্রে ছিলেন শহিদ কাপুর ও কৃতি স্যানন।

মুক্তি প্রতীক্ষিত ‘ইক্কিস’ নামের চলচ্চিত্রও দেখা যাবে ধর্মেন্দ্রকে, যেখানে অভিনয় করবেন অমিতাভ বচ্চনের নাতি অগাস্ত্য নন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মুম্বাইয়ের হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র

আপডেট সময় ০৮:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫