ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মুন্সীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যার দিকে ইউনিয়নের পূর্ব রাখিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ছয়জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, পূর্ব রাখিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা অবস্থান করছিল। এ সময় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকরা আকস্মিক হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় ফুটবল প্রতীকের ১০ সমর্থক আহত হয়েছেন। স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন- ইকবাল খান (৩৭) আলহাজ্ব আব্দুর জব্বার বেপারী (৫৩) মাহাবুবর হাসান সোহাগ (৪২) জুয়েল রানা (৩৫), জয় বেপারী (৩০) ও রুবেল (৩৭)। বাকি চারজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ফলে তাদের নাম জানা যায়নি।

আহত আব্দুর জব্বার বেপারী বলেন, শিলই এলাকা থেকে ধানের শীষের শতাধিক লোকজন লাঠি, দাসা ও দেশীয় অস্ত্র নিয়ে ফুটবল মার্কার সমর্থকদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ খবর পেয়ে ফুটবল প্রতীকের অপর সমর্থকরা এগিয়ে গেলে দু’পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ধানের শীষের লোকজন ফুটবল মার্কার লোকজনের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মুন্সীগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় ১২:১৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬