ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ শুরু করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে, নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা করে তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা যাবে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে অগণিত মানুষ গণহত্যার শিকার হয়েছেন। তবে দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পর যাদের দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধে শহীদদের একটি নিরপেক্ষ, সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা, তারা সে দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। বরং শহীদদের তালিকা তৈরির প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব যুক্ত করা হয়েছিল। অথচ এই শহীদদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ অর্জন করেছে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা।

তিনি বলেন, বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে নিবিড় গবেষণার ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের অঙ্গীকার করে।

অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে সরকার। বে-টার্মিনাল বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে; চালু হলে মাদার ভেসেল চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে। তাতে আমদানি ও রপ্তানিতে গতি আসবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের কোনো কাজে দুর্নীতি হলে তদন্ত করে অবশ্যই বিচার করা হবে। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। সরকারপ্রধান জানান, ভবিষ্যতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ টুর্নামেন্ট চালু করা হবে। প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেখানে অংশ নেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬