ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মির্জা ফখরুলের নির্বাচনি প্রচারে সম্প্রীতির বার্তা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ ও সম্প্রীতির বার্তা নিয়ে প্রচারে নামলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ের শোল্টিহরি বাজারের নির্বাচনি পথসভায় তিনি সাফ জানিয়ে দিলেন, শেখ হাসিনা দেশ ছাড়লেও আওয়ামী লীগের যে সব সাধারণ কর্মী কোনো অন্যায় করেননি, তাদের পাশে দাঁড়াবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, হাসিনা তো ভারতে চলে গিয়েছেন। কিন্তু দলের পুরনো কর্মীদের কেন বিপদে ফেলে গেলেন? আমরা স্পষ্ট বলতে চাই- যারা অপরাধী, তাদের শাস্তি হবে। কিন্তু যারা নির্দোষ, তাদের ভয় নেই। আমরা তাদের রক্ষা করব।

৭৮ বছরের এই বর্ষীয়ান নেতা এদিন তার ভাষণে বারবার নিজেকে ‘এলাকার সন্তান’ হিসেবে তুলে ধরেন। বার্ধক্যকে জয় করে তিনি যে এখনো এলাকার উন্নয়নে সচল, সে কথাও মনে করিয়ে দেন ভোটারদের। ধর্মীয় বিভাজনের রাজনীতির কড়া সমালোচনা করে তিনি বলেন, কিছু লোক আজ আমাদের ভাগ করতে চাইছে। কিন্তু হিন্দু-মুসলমান আমরা এ দেশে একে অপরের পরিপূরক। আমরা এই সৌহার্দ্য নষ্ট হতে দেব না। ধানের শীষ জিতলে প্রতিটি ধর্মের মানুষ সমান নিরাপত্তা পাবেন।

এদিন দুপুরেই ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে পৌঁছান বিএনপি মহাসচিব। এরপর দেবীপুর ইউনিয়নের শোল্টিহরি বাজার থেকে গণসংযোগ শুরু করেন তিনি। ১১ মাইল, বৈরাগীহাট, পয়সাফেলা ও মুন্সিরহাট এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট দেওয়ার আর্জি জানান মির্জা ফখরুল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মির্জা ফখরুলের নির্বাচনি প্রচারে সম্প্রীতির বার্তা

আপডেট সময় ০১:৫১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬