ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মাহফুজ নির্বাচন করবেন না, মনোনয়নপত্র নেওয়ায় বিব্রত : এনসিপি নেতা মাহবুব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে এ ঘটনায় তিনি বিব্রত অবস্থায় পড়েছেন। তিনি নির্বাচন করবেন না এবং মনোনয়নপত্রও জমা দেবেন না বলে জানিয়েছেন তার ভাই এনসিপি নেতা মাহবুব আলম। 

রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

একই আসন থেকে মাহবুব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 
 
মাহবুব বলেন, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে কেউ একজন আবেগে পড়ে মনোনয়নপত্র নিয়েছেন। এতে মাহফুজের সম্মতি নেই। এ ঘটনায় তিনি বিব্রত।

তিনি মনোনয়নপত্র জমা দেবেন না, নির্বাচনেও অংশ নেবেন না। ইসলামী সমমনা জোট থেকে এনসিপির হয়ে আমিই নির্বাচন করব। 

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মাহফুজ ও মাহবুব ছাড়া আরো ১৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যরা হলেন- বিএলডিপি বিলুপ্ত করে সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এম এ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, স্বতন্ত্র এমএ গোফরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মাহফুজ নির্বাচন করবেন না, মনোনয়নপত্র নেওয়ায় বিব্রত : এনসিপি নেতা মাহবুব

আপডেট সময় ০১:৫৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫