ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তিন বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে : বিজিএমইএ Logo হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা Logo পুলিশসহ জরুরি সেবায় থাকছে না জ্বালানি রেশনিং: প্রধানমন্ত্রী Logo সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই: হাসনাত আবদুল্লাহ Logo সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর রহমান Logo বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর: পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ৩০ Logo আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ Logo সমালোচনা করলে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে: হাসনাত আবদুল্লাহ Logo প্রধান তথ্য কর্মকর্তা হলেন সিনিয়র সাংবাদিক আবদাল আহমেদ Logo ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

মালয়েশিয়ায় ১০ মাসে ৪৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

অবৈধ অভিবাসীদের কার্যকলাপ দমনে দেশজুড়ে ধারাবাহিক ও কঠোর অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানের পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির অভিবাসন বিভাগ। ৬ নভেম্বর (বৃহস্পতিবার) প্রকাশিত এই পরিসংখ্যানে অভিবাসন বিভাগের কঠোর অবস্থানের চিত্র ফুটে উঠেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই ১০ মাসে অভিবাসন বিভাগ মোট ১১ হাজার ৯১৭টি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে যাচাই-বাছাই করা হয়েছে ২ লাখ ২ হাজার ৩০২ জনকে। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকার অভিযোগে ৪৩ হাজার ২৯১ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ বিদেশিদের কাজে নিয়োগ দেয়ার অপরাধে ১ হাজার ৮৩৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

অক্টোবর মাসেও অভিযান ছিল চোখে পড়ার মতো। এই মাসে ১ হাজার ২২২টি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে যাচাই-বাছাই করা হয়েছে ২৫ হাজার ৯৩৭ জনকে। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকার অভিযোগে ৪ হাজার ২৩৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ বিদেশিদের কাজে নিয়োগ দেয়ার অপরাধে ২৪৪ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

এক বিবৃতিতে অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সর্বদা সুরক্ষিত রাখতে তারা এনফোর্সমেন্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতে আরও জোরালো হবে বলে জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

তিন বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে : বিজিএমইএ

মালয়েশিয়ায় ১০ মাসে ৪৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

আপডেট সময় ০৭:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

অবৈধ অভিবাসীদের কার্যকলাপ দমনে দেশজুড়ে ধারাবাহিক ও কঠোর অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানের পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির অভিবাসন বিভাগ। ৬ নভেম্বর (বৃহস্পতিবার) প্রকাশিত এই পরিসংখ্যানে অভিবাসন বিভাগের কঠোর অবস্থানের চিত্র ফুটে উঠেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই ১০ মাসে অভিবাসন বিভাগ মোট ১১ হাজার ৯১৭টি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে যাচাই-বাছাই করা হয়েছে ২ লাখ ২ হাজার ৩০২ জনকে। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকার অভিযোগে ৪৩ হাজার ২৯১ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ বিদেশিদের কাজে নিয়োগ দেয়ার অপরাধে ১ হাজার ৮৩৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

অক্টোবর মাসেও অভিযান ছিল চোখে পড়ার মতো। এই মাসে ১ হাজার ২২২টি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে যাচাই-বাছাই করা হয়েছে ২৫ হাজার ৯৩৭ জনকে। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকার অভিযোগে ৪ হাজার ২৩৯ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ বিদেশিদের কাজে নিয়োগ দেয়ার অপরাধে ২৪৪ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

এক বিবৃতিতে অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সর্বদা সুরক্ষিত রাখতে তারা এনফোর্সমেন্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতে আরও জোরালো হবে বলে জানিয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481