ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মার্কিন ঘাঁটিগুলো ইরানের মিসাইলের নাগালে রয়েছে: সামরিক মুখপাত্র

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, উপসাগরীয় অঞ্চলে থাকা অসংখ্য মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই রয়েছে। পরমাণু চুক্তির জন্য মাকিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আল্টিমেটামের মধ্যে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প পরমাণু চুক্তি নিয়ে ইরানকে সময় বেঁধে দিয়েছেন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইজিআরসি) ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

এসব ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের সামরিক মুখপাত্র জানিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে কোনো হামলা চালাতে যায়, তাহলে ইরান দোনো বিমানবাহী রণতরী ও মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে তাৎক্ষণিক ও দৃঢ় প্রতিক্রিয়া দেবে।

তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজ এবং ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালেই রয়েছে এবং কোনো ভুল হিসাব হলে তা ট্রাম্পের কল্পনার মতো ছোট খুচরা আক্রমণ ও পরের দিন টুইটের ঘটনা হবে না।’

এদিকে ওয়াশিংটন ও তেহরান হুমকি পাল্টা হুমকির মধ্যে পুরো মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনার মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই পক্ষকে পুনরায় পারমাণবিক আলোচনায় বসাতে আহ্বান জানিয়েছেন, যাতে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি এড়ানো যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মার্কিন ঘাঁটিগুলো ইরানের মিসাইলের নাগালে রয়েছে: সামরিক মুখপাত্র

আপডেট সময় ০২:২২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬