ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মামদানিকে কল করে প্রচারের প্রশংসা ওবামার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

কলে ৩৪ বছর বয়সী মামদানির প্রচারের প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট।

আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় নিউ ইয়র্ক সিটি নির্বাচনের আগে ডেমোক্র্যাটিক পার্টির মেয়র প্রার্থী জোরান মামদানিকে শনিবার কল করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওবামার কল নিয়ে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস, যা নিশ্চিত করেছেন মামদানির মুখপাত্র ডোরা পেকেক।

তিনি জানান, সমর্থনসূচক বক্তব্য ও নিউ ইয়র্ক সিটিতে নতুন রাজনীতির সূচনা নিয়ে উভয়ের আলাপের জন্য ওবামার প্রশংসা করেন জোরান মামদানি।

চূড়ান্ত ভোটের আগে প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন উগান্ডায় জন্ম নেওয়া স্টেইট অ্যাসেম্বলি সদস্য মামদানি।

সাধারণ এ নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কুওমো। তাদের বাইরে রিপাবলিকান পার্টি সমর্থিত প্রার্থী হিসেবে লড়ছেন কার্টিস স্লিওয়া।

রাজনৈতিক বিশ্লেষকদের অবাক করে দিয়ে গত ২৪ জুন প্রাইমারিতে জয়ী হন মামদানি। সেই সময় থেকে পার্টির গুরুত্বপূর্ণ রাজনীতিক সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও নিউ ইয়র্ক গভর্ন ক্যাথি হোকুলের সমর্থন পান তিনি। এ ছাড়া ক্ষুদ্র দাতাদের কাছ থেকে স্থিতিশীল অর্থের জোগান আসে মামদানির প্রচার শিবিরে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মামদানিকে কল করে প্রচারের প্রশংসা ওবামার

আপডেট সময় ০৭:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫