ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মান্নাকে দেখতে যান বিএপির এ নেতা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন। মির্জা ফখরুলের সঙ্গে বিএপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।

জানা গেছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে প্রার্থী হয়েছেন মাহমুদুর রহমান মান্না।

তিনি বিএনপির সমর্থন পেয়েছেন।
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। গত সপ্তাহে তার আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তার মনোনয়নপত্র বৈধ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মান্নাকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আপডেট সময় ১০:৪৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬