ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মানসিক সমস্যায় ৩০০ কোটি মানুষ, বছরে মৃত্যু কোটির বেশি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি মানুষ স্নায়বিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এসব রোগে প্রতিবছর ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের সংস্থাটি সতর্ক করে বলেছে, চিকিৎসার অপ্রতুলতা ও যথাযথ যত্নের অভাবে প্রতি বছর লাখ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে।

সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ৩০০ কোটিরও বেশি মানুষ কোনো না কোনো স্নায়বিক বা মানসিক ব্যাধিতে আক্রান্ত। প্রতিবছর এসব রোগের কারণে ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

নীতিমালা ও তহবিলের অভাব

বিশ্বের মাত্র ৬৩টি দেশে স্নায়বিক রোগের জন্য জাতীয় নীতিমালা আছে। আর ৩৪টি দেশ এই বিষয়ে নির্দিষ্ট বাজেট বরাদ্দ করে।

ডব্লিউএইচও কর্মকর্তারা বলেছেন, এই ব্যবধান বৈশ্বিকভাবে সমন্বিত উদ্যোগ নেওয়ার জরুরি প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে — যাতে মানসিক স্বাস্থ্যসেবা ও গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হয়।

মানসিক স্বাস্থ্যসেবায় বৈষম্য

ডব্লিউএইচও-এর প্রতিবেদনে বলা হয়েছে, মানসিক ও স্নায়বিক রোগগুলো যথাযথভাবে নির্ণয় ও চিকিৎসা করা সম্ভব হলেও, নিম্নআয়ের ও গ্রামীণ অঞ্চলের লাখো মানুষ এখনো সেবার বাইরে থেকে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মানসিক সমস্যায় ৩০০ কোটি মানুষ, বছরে মৃত্যু কোটির বেশি

আপডেট সময় ১১:১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫