ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: চিফ প্রসিকিউটর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার (১৬ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবীন সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের নিরাপত্তার বিষয়টি ট্রাইব্যুনালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তাদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

আমিনুল ইসলাম বলেন, একজন আসামি যত শক্তিশালীই হোক না কেন, তিনি কোন রাজনৈতিক দলের তা আমরা দেখি না। ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে কাজ করে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে সারা দেশে গুম-খুন ও ক্রসফায়ারে নিহত ব্যক্তিদের মামলার তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সেল আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, বাংলাদেশের যেকোনো প্রান্তে অপরাধ ঘটুক না কেন, আমরা সেটি তুলে নিয়ে আসতে পারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০৬:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬