ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের আলাদা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ রোববার (২ নভেম্বর)। বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেবেন৷

মাহবুব উল আলম হানিফের মামলায় অপর আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। আসামিরা সবাই পলাতক আছেন। এরইমধ্যে আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে, অভিযোগ গঠনের শুনানিতে হাসানুল হক ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে প্রাণহানি যাতে না ঘটে সে পরামর্শই দিয়েছেন হাসানুল হক ইনু। গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া, চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় ১৩ তম দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। এর আগে, এই মামলায় সাক্ষ্য দেন ২০ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফ ও ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আপডেট সময় ১১:৩৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধের আলাদা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ রোববার (২ নভেম্বর)। বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেবেন৷

মাহবুব উল আলম হানিফের মামলায় অপর আসামিরা হলেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। আসামিরা সবাই পলাতক আছেন। এরইমধ্যে আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে, অভিযোগ গঠনের শুনানিতে হাসানুল হক ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে প্রাণহানি যাতে না ঘটে সে পরামর্শই দিয়েছেন হাসানুল হক ইনু। গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া, চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় ১৩ তম দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। এর আগে, এই মামলায় সাক্ষ্য দেন ২০ জন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481