ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মাতা-পিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্য ও মর্যাদার বিষয়। তাই মাতা-পিতার মতো হজযাত্রীদের সেবা করতে হবে।

গতকাল রোববার রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলনকক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

মন্ত্রী বলেন, হজযাত্রীদের সন্তুষ্ট করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। আর যথাযথ সেবা না দিয়ে তাদের কষ্ট দিলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। হজযাত্রীদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে হজ গাইডদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যেন সুষ্ঠু, সাবলীল ও মসৃণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে শতভাগ আন্তরিক থাকতে হবে। হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের শৈথিল্য বা উদাসীনতা দেখানো যাবে না।

চলতি বছর সরকারি-বেসরকারি নির্বিশেষে হজযাত্রীদের সর্বোত্তম সেবা দেয়া তিনজন হজ গাইডকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন ধর্মমন্ত্রী। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা দেয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, পরিচালক (হজ) লোকমান হোসেন এবং হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মাতা-পিতার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

আপডেট সময় ০২:৪৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬