ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মহাসড়কের ওজন স্কেলে সমতা আনা হবে : মীর হেলাল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে
মহাসড়কে পণ্যবাহী যানের ‘ওজন স্কেল’ নিয়ে সৃষ্ট বৈষম্য নিরসনে সমতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, ওজন স্কেল নিয়ে যে সমস্যা রয়েছে, তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। নিয়ম যা হবে তা যেন সবার জন্য সমান হয়। এক জায়গায় ১৩ টন, আর অন্য জায়গায় ভিন্ন নিয়ম—এমনটি হবে না।

সারা দেশে অভিন্ন ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। 

​বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর চিটাগাং ক্লাবে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

​ব্যারিস্টার মীর হেলাল বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীবান্ধব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল সবসময় ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছে।

দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার ঋণ মওকুফসহ নানা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। 

​চট্টগ্রামের প্রবীণ এক ব্যবসায়ীর গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত তুচ্ছ অজুহাতে চট্টগ্রামের একজন স্বনামধন্য ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলো, অথচ ব্যবসায়ী সমাজ থেকে এর কোনো প্রতিবাদ আসেনি। এটি অত্যন্ত পরিতাপের বিষয়। রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সমন্বিত প্রতিবাদ করলে তবেই সবাই চট্টগ্রামের ব্যবসায়ীদের গুরুত্ব দেবে। 

​খাতুনগঞ্জকে চট্টগ্রামের ‘হৃৎস্পন্দন’ ও বাণিজ্যিক ঐতিহ্যের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, খাতুনগঞ্জের ঐতিহ্য ম্লান হতে দেওয়া যাবে না। চট্টগ্রামকে প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে যা যা করা প্রয়োজন, জনপ্রতিনিধি হিসেবে আমরা ব্যবসায়ীদের পাশে আছি। ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, সেজন্য খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানাচ্ছি।

​খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান, সাঈদ আল নোমান ও এনামুল হক।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বিএনপি নেতা ইসরাফিল খসরু, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আমিনুর রহমান মিন্টু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মহাসড়কের ওজন স্কেলে সমতা আনা হবে : মীর হেলাল

আপডেট সময় ১২:৪৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬