ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মধ্যরাতে আদালতে পাঠানো হলো বৈষম্যবিরোধী নেতা মাহাদীকে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহাদী হাসানকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। জুলাই আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার বক্তব্য ভাইরাল হলে তাকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) দিনগত রাত ১২টায় তাকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

এর আগে, রাত পৌনে ৮টায় হবিগঞ্জ শহরের শাস্তানগর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর থানার সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় তারা মাহাদীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন ও নানান স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী এসে থানার সামনে অবস্থান নেয়।

এরপর বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। শেষ পর্যন্ত রাতেই তাকে আদালতে পাঠানোর সিদ্ধান্ত হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বিষয়টি নিশ্চিত করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ওসমান হাদী সারা বাংলাদেশে জন্মেছেন। এই মাহাদী হবিগঞ্জের হাদী। পুলিশ আমাদের বলেছে সন্তোষ হত‍্যার কোনো মামলায় তাকে গ্রেফতার করা হয়নি। থানায় সৃষ্ট পরিবেশের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। ৫ আগস্টের ঘটনায় কোনো মামলা যেহেতু চলবে না, সেহেতু এ মামলায় গ্রেফতার করার কোনো সুযোগ নেই। আমরা মাহাদীকে জামিনে মুক্ত করে আনন্দ মিছিল করবো। ততক্ষণ সবাইকে শান্ত থাকতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মধ্যরাতে আদালতে পাঠানো হলো বৈষম্যবিরোধী নেতা মাহাদীকে

আপডেট সময় ০২:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬