ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হলে ঢাকায় ধসে পড়বে লাখো ভবন: রাজউকের গবেষণা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, নরসিংদীর মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় সাড়ে ৮ লাখের বেশি ভবন ধসে পড়তে পারে। এতে প্রাণহানি ২ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে।

গত শুক্রবারের ভূকম্পন রাজধানীর ঝুঁকি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। ৬ মাত্রার কম শক্তির সেই কম্পনেও ঢাকার অসংখ্য ভবন দুলে ওঠে, সারা দেশে প্রাণ হারান অন্তত ১০ জন।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভূমিকম্প বিষয়ক এক আলোচনা সভায় এ গবেষণার তথ্য উপস্থাপন করা হয়। জানানো হয়, দিনের বেলা মধুপুর ফল্টে তীব্র ভূমিকম্প হলে ধসে পড়তে পারে ৮ লাখ ৬৫ হাজার ভবন, যার আর্থিক ক্ষতি ছাড়াতে পারে ২৫ বিলিয়ন ডলার। তবে সিলেট ফল্টভিত্তিক ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হবে।

বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন, এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী জানান, ভবন তদারকির সক্ষমতা রাজউকের একার পক্ষে যথেষ্ট নয়; তাই তৃতীয় পক্ষের মাধ্যমে তলা-ভিত্তিক সার্ভে করিয়ে ভবন সার্টিফিকেশন ব্যবস্থা চালুর পরামর্শ দেন তিনি।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বেসরকারি প্রতিষ্ঠানকে ভবন ঝুঁকি নিরীক্ষায় যুক্ত করতে বিশেষ আদেশ জারির তাগিদ দেন। পাশাপাশি পুরান ঢাকার পুনর্গঠন ও ফায়ার সার্ভিস, ওয়াসা, গ্যাস ও বিদ্যুৎসহ অন্যান্য সেবাদানকারী সংস্থাকে আরও সচেতন করার প্রয়োজনীয়তার কথা বলেন।

গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় সরকার ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয় বাড়ানোর কাজ চলছে।

আলোচনার একপর্যায়ে রাজউক চেয়ারম্যান জানান, নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করতে নতুন একটি কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হলে ঢাকায় ধসে পড়বে লাখো ভবন: রাজউকের গবেষণা

আপডেট সময় ১১:০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫