ঢাকা ০১:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভোট নিয়ে উৎসবের আমেজের সঙ্গে রয়েছে মেঘের ঘনঘটা: নুর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে যেমন উৎসবের আমেজ রয়েছে, তেমনি রয়েছে মেঘের ঘনঘটাও। তাই জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী চৌরাস্তায় জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক পথ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় নুর বলেন, অন্তর্বর্তী সরকারে নানা ভুলের মাঝেও তাদের সহযোগিতা করতে হবে। তবে সরকারের মধ্যে থাকা কিছু হঠকারী উপদেষ্টাকে সরানোর যে দাবি আসছে, গণ অধিকার পরিষদ শুরু থেকেই তাকে একমত।

তিনি বলেন, এক সময় দেশে মুজিব কোটের বহুল প্রচলন ছিলো, এখন বর্তমানে গুলিস্তানেও বিক্রি হয়না। এমনকি সাধারণ মানুষও এখন কালো কোট পড়তে ভয় পায়।

নুর সবাইকে সতর্ক করে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামীর নির্বাচন কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় সেদিনে আমাদের মনোযোগী হতে হবে। শুধু বাকযুদ্ধ চালালে সেই পরিস্থিতি কারো জন্য ভালো কিছু বয়ে আনবে না।

জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সহিদুল ইসলাম ফাহিম, কেন্দ্রীয় নেতা পটুয়াখালী-৪ আসনের প্রার্থী রবিউল হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

গত ২৯ আগস্ট ঢাকার কাকরাইলে হামলায় আহত হওয়ার পর সুস্থ হয়ে নুরুল হক নূরের দেড় মাস পরে নিজ নির্বাচনী এলাকায় সফর। জেলা শহর পটুয়াখালীতে সমাবেশ করে তার নির্বাচনী এলাকা দশমিনা-গলাচিপার উদ্দেশে চলে যান। দলীয় সূত্র জানিয়েছে, সেখানে তিনি কয়েকদিন জনসংযোগ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভোট নিয়ে উৎসবের আমেজের সঙ্গে রয়েছে মেঘের ঘনঘটা: নুর

আপডেট সময় ১২:০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫