ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভেবেছিলাম ৩০-এর পর বিয়ে করে সংসার করব: তামান্না

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-এ সুজয় ঘোষের সিনেমায় অভিনয়ের মাধ্যমে যেন নতুনভাবে আবিষ্কৃত হয়েছেন তামান্না ভাটিয়া। গত বছর ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গান দিয়েও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী তামান্না কথা বলেছেন তার অভিনয় ক্যারিয়ার, বয়স, এবং নারী চরিত্রের পরিবর্তন নিয়ে।

তামান্না বলেন, আগে বলিউডে ৩০ বছর পার করা অভিনেত্রীদের সাধারণত ‘সাইড চরিত্রে’ সীমাবদ্ধ করে দেওয়া হতো। কিন্তু এখন চিত্রনাট্যকার ও পরিচালকরা তাদের জন্যই জটিল, গভীর ও আকর্ষণীয় চরিত্র লিখছেন। এই পরিবর্তনকে তিনি দেখছেন অত্যন্ত ইতিবাচকভাবে।

তার ভাষায়, ‘আমি ভেবেছিলাম, এখন কাজ শুরু করব, ৩০-এর পর বিয়ে করে সংসার করব। কারণ তখন পরের বয়সের নারীদের জন্য তেমন চরিত্র লেখা হতো না।’

তবে সময়ের সঙ্গে বদলেছে সিনেমা ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গিও। তামান্না বলেন, ‘২৭-২৮ বছর বয়সে এসে আমি সত্যিকারের নিজেকে চিনেছি। ঠিক তখনই ইন্ডাস্ট্রিতে শুরু হলো আমাদের বয়সী নারীদের জন্য দারুণ চরিত্র লেখা। এখন সবার মধ্যে পরিবর্তন এসেছে।

বয়স নিয়ে ভয়টা কেন—এটা আজও বুঝি না! বয়স যেন কোনো রোগ! অথচ বয়স বাড়া তো এক অসাধারণ ব্যাপার।’ তার মতে, বয়স কখনোই ভয় পাওয়ার বিষয় নয়। মানুষ বয়সকে ভয় পায় কেন? অভিজ্ঞতা, পরিপক্বতা—সব কিছুই তো বয়স বাড়ার সঙ্গে আসে।

আগামী দিনে তামান্নাকে দেখা যাবে ‘ও রোমি’, ‘ভ্যান—ফোর্স অব দ্য ফরেস্ট’, এবং ‘নো এন্ট্রি ২’–সহ বেশ কয়েকটি সিনেমায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভেবেছিলাম ৩০-এর পর বিয়ে করে সংসার করব: তামান্না

আপডেট সময় ০৮:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫