ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা হয়েছে : ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হচ্ছে। হামলার মুখে দেশে জরুরি অবস্থা জারি জারি করেছে ভেনেজুয়েলার সরকার। রাজধানী কারাকাস ছাড়াও মিরান্দা, আরাগুয়া ও লা গাইরা প্রদেশেও হামলার কথা জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ভেনেজুয়েলার রাজধানীতে যুক্তরাষ্ট্রই হামলা চালাচ্ছে। হামলার প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সরকার বলেছে, এই ধরনের ‘ঔপনিবেশিক’ যুদ্ধ বিশ্বশান্তিকে হুমকির মুখে ফেলছে।

এর আগে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় বেশ নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও লক্ষ্য করা গেছে। তবে এগুলো সামরিক বিমান ছিল কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি এই সংবাদমাধ্যম। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

সাম্প্রতিক দিনগুলোতে মাদক পাচার দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহের কথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে গত সপ্তাহে তার দেশের ওপর ‘কথিত’ সিআইএ-নেতৃত্বাধীন হামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে সুর কিছুটা নরম করলেও মাদুরো আবারও অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাত এবং ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ পেতে নিষেধাজ্ঞা ও সামরিক চাপ প্রয়োগ করছে। তিনি বলেন, ‘তারা যদি তেল চায়, তাহলে শেভরনের মতো মার্কিন বিনিয়োগের জন্য ভেনেজুয়েলা প্রস্তুত।’

ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে কিনা—এ প্রশ্নে সরাসরি জানতে চাইলে মাদুরো বলেন, ‘এটি নিয়ে হয়তো আমরা কয়েক দিনের মধ্যে আলোচনা করতে পারি।’

ট্রাম্প প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে এখন পর্যন্ত ৩৫টি হামাল চালানো হয়েছে। এসব হামলায় কমপক্ষে ১১৫ জনের প্রাণ গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করা হয়েছে : ট্রাম্প

আপডেট সময় ০৪:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬