ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

চীনে প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার নেতার রাষ্ট্রীয় সফর শুরুর দিন এবং ভেনেজুয়েলায় মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই, রোববার (৪ জানুয়ারি) উত্তর কোরিয়া ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণ করেছে বলে খবর পাওয়া গেছে। খবর আলজাজিরার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায় গত দুই মাসের মধ্যে এটি উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং যখন বেইজিং সফরে ব্যস্ত ঠিক তখনই কিম জং উন প্রশাসন এই পদক্ষেপ নিল। বিশ্লেষকরা মনে করছেন সিউলের সাথে বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা রোধ করতেই পিয়ংইয়ং এই উস্কানিমূলক সংকেত পাঠিয়েছে।

একই সঙ্গে ভেনেজুয়েলায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এই অভিযানকে অন্য একটি দেশের সার্বভৌমত্বের ওপর যুক্তরাষ্ট্রের ‘দুর্বৃত্ত ও নৃশংস’ হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নিকোলাস মাদুরোকে আটক করার প্রতিবাদে উত্তর কোরিয়া সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে।

সিউলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে চীনের অবস্থানের বিরুদ্ধে নিজেদের শক্তি জাহির করাই পিয়ংইয়ংয়ের মূল লক্ষ্য। এদিকে জাপান ও দক্ষিণ কোরিয়া এই ঘটনার পর তাদের আকাশসীমায় নজরদারি আরও জোরদার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া!

আপডেট সময় ১২:৩০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬