ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভেনিজুয়েলার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিলেন ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বড় পরিসরের সামরিক অভিযানে আটক করার দাবির পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার ৩ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোকে আটক করার অভিযানের সম্ভাব্য প্রভাব নিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। পেত্রো ওই অভিযানের পরিণতি নিয়ে উদ্বিগ্ন নন বলে মন্তব্য করেছিলেন।

শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার আ লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পেত্রোর কোকেন তৈরির কারখানা রয়েছে এবং সেখান থেকেই কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।

এই বক্তব্যের পর আরও কড়া ভাষায় ট্রাম্প বলেন, তাই ওকে নিজের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর কলম্বিয়ার প্রেসিডেন্টকে লক্ষ্য করে ট্রাম্পের এই প্রকাশ্য হুঁশিয়ারি লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে ট্রাম্প আরও জানিয়েছেন, প্রয়োজনে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় আরও বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে প্রথম অভিযানের সাফল্য বিবেচনায় দ্বিতীয় দফায় হামলার প্রয়োজন নাও হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভেনিজুয়েলার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিলেন ট্রাম্প

আপডেট সময় ০২:৫৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬