ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত বেড়ে ৫, আহত শতাধিক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে বাবা-ছেলেসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। এছাড়া অন্তত শতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।

মৃতরা হলেন- দেলোয়ার হোসেন (৩৭) ও তার ছেলে ওমর ফারুক (৮), কাজম আলী ভূঁইয়া (৭০), নাসির উদ্দিন (৫০) এবং ফোরকান মিয়া।

শহরের গাবতলী এলাকায় ছয়তলা নির্মাধীন ভবনের দেয়াল ধসে একতলা ভবনের উপর পড়লে বাড়ির মালিক দেলোয়ার, ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবা-ছেলেকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় নেওয়ার পর বাবা-ছেলের মৃত্যু হয়।

নরসিংদীর পলাশ উপজেলার মালিকা গ্রামে মাটির ঘরের দেয়ালচাপায় কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন বলে জানা যায়। কাজম আলী উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তথ্যটি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই আউয়াল মিয়া।

এছাড়া পলাশের ডাঙ্গা কাজিরচর এলাকায় সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫) ভয়ে আতঙ্কিত হয়ে হার্টঅ্যাটাক করে মারা গেছেন।

এ ঘটনায় অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশের মতো নরসিংদীতেও ভূমিকম্প অনুভব হয়। এ সময় পুরো জেলা কেঁপে উঠে। বিশেষ করে পলাশ উপজেলার ঘোড়াশাল ও নরসিংদী শহর। এ সময় মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন।

এদিকে ঘোড়াশাল এলাকায় ৬টি বাড়ি ও এসএ প্লাজা নামে একটি ৭তলা বিশিষ্ট শপিংমলে ফাটল ধরে। এছাড়া ঘোড়াশাল বাজার এলাকার বিভিন্ন ভবনের ছাদ থেকে দেয়ালের ইট পড়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের আঙিনায় মাটি দেবে যায়।

নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম দুপুরে গাবতলী এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, ভূমিকম্পে জেলায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পেয়েছি। যেকোনো দুর্যোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে। পুলিশ তাদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে নিহত বেড়ে ৫, আহত শতাধিক

আপডেট সময় ০৮:৪৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫