ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদ উৎসব জাতীয় ঐক্যকে সুদৃঢ় করবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর Logo সরাইল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করল বিজিবি Logo আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা Logo আকস্মিক পরিদর্শনে ট্রেনে রেল প্রতিমন্ত্রী, খোঁজ নিলেন যাত্রীদের Logo রবীন্দ্রসরোবরে গান গাইবেন আসিফ মাহমুদ Logo বায়তুল মোকাররমে ঈদের জামাতে ইমামতি করবেন যারা Logo ৬০ বছরে প্রথমবার ঈদের সময় বন্ধ মসজিদুল আকসা, মুসল্লিদের ওপর হামলা Logo সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন Logo ভালুকায় মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৩০ Logo নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

ভালুকায় মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৩০

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ চতুর্মুখী সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে চলাচলরত একটি সিএনজি, একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী নিহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। তারা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়ায় বলে জানা গেছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি ঘটনাস্থলেই একজন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাখখারুল ইসলাম জানান, বাসচাপায় দুইজন নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ থানার হেফাজতে রাখা হয়েছে। তবে এখনো তাদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ঈদ উৎসব জাতীয় ঐক্যকে সুদৃঢ় করবে, প্রত্যাশা প্রধানমন্ত্রীর

ভালুকায় মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৩০

আপডেট সময় ০৫:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ চতুর্মুখী সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে চলাচলরত একটি সিএনজি, একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী নিহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। তারা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়ায় বলে জানা গেছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি ঘটনাস্থলেই একজন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাখখারুল ইসলাম জানান, বাসচাপায় দুইজন নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ থানার হেফাজতে রাখা হয়েছে। তবে এখনো তাদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481